শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশকে অস্থিতিশীল করতে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে।
সরকারের প্রতি অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। রহস্যজনক কারণে মামলাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে।তিনি আরো বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। আমরা চাই, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হোক।
নির্বাচনকে ঘিরে শরিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, জোট গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হচ্ছে।


হ্যালো ভাই আপনি এতো কিছু শেখান
আপনি ঠিক ই বলছে ভাই